চট্টগ্রামে পুলিশ সার্জেন্টের হাতে সাংবাদিক লাঞ্চিত
সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের বাদামতল মোড়ে ২ জন সাংবাদিককে লাঞ্চিত করেছেন মো. মশিউর রহমান নামে ১ পুলিশ সার্জেন্ট।
আজ শুক্রবার (৮ জুন) বিকাল সাড়ে ৬টায় আগাবাদ বাদামতলী মোড়ে এই ঘটনা ঘটে। স্যাটেলাইট টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের ক্যামেরাপারসন আহাদুল ইসলাম বাবুকে লাঞ্ছিত করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মশিউর রহমান ও তার সহযোগীরা।
ক্যামেরা পারসন আহাদুল ইসলাম বাবু ও গাড়ির চালক আজিম উদ্দিনকে বাঁচাতে গিয়ে সার্জেন্ট মো. মশিউর রহমানের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে নিউজটোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার নয়ন বড়ুয়া জয়।
তাদেরকে রক্ষা করতে গিয়ে তার উপর চড়াও হল মশিউর রহমান। তাকেও শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। ক্যামেরা পারসন আহাদুল ইসলাম বাবু ও গাড়ি চালক আজিমকেও মেদম মারধর করে বলে নয়ন বড়ুয়া জানান। সার্জেন্ট মো. মশিউর রহমানের সাথে ছিলেন, সাখাওয়াত ও তাদের সহযোগীরা।
সাংবাদিক লাঞ্ছিত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস,সিইউজের সাবেক সহসভাপতি নিরূপম দাশগুপ্ত, সিইউজের নির্বাহী সদস্য উত্তম সেনগুপ্ত, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবুসহ সাংবাদিক নেতা ও কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক নেতারা ঘটনাস্থলে জড়ো হওয়ার পরপর ছুটে আসেন ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) ফাতিহা ইয়াছমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর-পশ্চিম) ছত্রধর ত্রিপুরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তারা সাংবাদিক নেতাদের জানান, এ ঘটনায় অভিযুক্ত সার্জেন্ট মো. মশিউর রহমান ও সাখাওয়াতকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এঘটনায় সিইউজের পক্ষথেকে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়।
