শিক্ষিত  মেধাবী তরুণরাই স্বনির্ভর দেশ গড়বেঃ ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ ডেস্কঃ  বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন আগামী দশকে শিক্ষিত ও মেধাবী তরুণরাই স্বনির্ভর দেশ গড়ার নেতৃত্ব দিবে।

আগামী দশক হবে এদেশের পরিবর্তনের দশক। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিশ্ববাসীর সাথে আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হবো।

আমাদের তরুণরা উন্নত বিশ্বের সাথে পাল্লা দিবে। মাদক-সন্ত্রাস, জঙ্গীবাদ-মৌলবাদ, বেকারত্বকে বিদায় জানাবে। আমাদের তরুণদের সমাজকে দেশ গড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ফরিদ মাহমুদ ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

নয়াবাজার মোড়ে মাতৃভূমি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা সংগঠনের সভাপতি বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং সাহেদুল ইসলাম সাহেদ ও হুমায়ূন রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের সদস্য, ১১ নং দক্ষিন কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এস.এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, নগর মহিলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য হুরে আরা বিউটি।

আলোচনায় অংশ নেন নগর যুবলীগনেতা আশরাফুল গনি, এম এ হাশেম বাবু, দেলোয়ার হোসেন সুমন, মঞ্জুরুল আলম রিমু, বাবলু দাশ, ইয়াছিন ভূইয়া, সাইফুল ইসলাম রবিন, সৈয়দ মুহাম্মদ জনি, মাসুদ রানা, নাছির হোসাইন, মাহবুব ইয়াজধনী, মাজহারুল ইসলাম সাজু, নুর উদ্দিন আইমন, মো. বাপ্পী, মো. তানভীর, মো. আজিম প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারবর্গ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.