“প্রবাসী ভাইয়েরা গুজবে কান দেবেন না”

0

সিটি নিউজ ডেস্ক :: প্রবাসীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (১৩ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রবাসী ভাইয়েরা গুজবে কান দেবেন না। এই বাজেটে প্রবাসীদের পাঠানো অর্থের ওপর কোনো ভ্যাট বা ট্যাক্স আরোপ করা হয়নি। এরকম কোনো আলোচনাও কোথাও হয়নি। পরিকল্পিতভাবে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা অবৈধ পথে যারা প্রবাসীদের আয় পাঠানোর ব্যবসা করেন তাদের কাজ হতে পারে, আর সেই সাথে সরকারবিরোধীরা তো রয়েছেই।’

তিনি আরো বলেন, ‘দয়া করে প্রবাসীদের মাঝে এই বার্তাটা ছড়িয়ে দেবেন।’

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডও প্রবাসী আয়ের ওপর কোন কর বা ভ্যাট বসানো হয়নি বলে জানিয়েছে।

এনবিআর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মোমেন বলেন, ‘প্রবাসী আয়ের ওপর কোন কর বা ভ্যাট বসানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হচ্ছে এটি একটি অপপ্রচার।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.