খালেদা জিয়া বন্দি থাকা মানে গণতন্ত্র বন্দি থাকাঃ ডা. শাহাদাৎ

0

সিটি নিউজ ডেস্কঃ  চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপার্সন, তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া বন্দি থাকা মানে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার বন্দি থাকা।

বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্র মুক্তির একমাত্র সমাধান। আজ তাঁর উপর চরমভাবে অমানবিক, নিষ্ঠুর, নির্মম আচরণ করছে এই অবৈধ স্বৈরাচার সরকার। তিনি আজ রবিবার (১৭ জুন) বাকলিয়া-কোতোয়ালী-চকবাজর চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দবীতে ও রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, দেশ ও জাতির প্রতিষ্ঠিত গণতন্ত্রকে ধ্বংস না করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অর্জিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণ মূলক নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করুন। অন্যথায় দেশ ও জাতি এই অবৈধ সরকারকে ক্ষমা করবে না।

ডা. শাহাদাত আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, আমাদের মনে ঈদের উৎসব ও আনন্দ কোনটি নেই। ঈদ উৎসবের পরিবর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও রোগমুক্তির জন্য এতিমদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে দেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত করুন। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ এই ফ্যাসিষ্ট স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত করে আনবে।

এসসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান, চাকসু ভিপি নাজিম উদ্দিন, সহসভাপতি মো. আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দিন, হ্জাী মোহাম্মদ আলী, মো. আশরাফ চৌধুরী, হারুন জামান, জয়নাল আবেদীন, অধ্যাপক নুরুল আলম রাজু,

এড. মফিজুল হক ভূঁইয়া, শফিকুর রহমান স্বপন, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, ছৈয়দ আহমদ, সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, এস এম আবুল ফয়েজ, আলহাজ্ব জাহাঙ্গির আলম, দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনাম, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ,

নগর বিএনপির উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, প্রফেসর শাহআলম, হাজী নবাব খান, যুগ্মসম্পাদক এস এম সাইফুল আলম, মো. শাহ আলম, এসকান্দর মির্জা, সাবেক ছাত্র নেতা এম এ হাশেম রাজু, নগর যুগ্মসম্পাদক আর ইউ চৌধুরী শাহীন, আবদুল মন্নান, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম মনজু,

গাজী সিরাজ উল্লাহ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কোষ্যধ্যক্ষ সৈয়দ শিহাব উদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক হাজী তৈয়ব, কামলাল ইসলাম, সহসাধারণ সম্পাদক খোরশেদ আলম, সামশুল আলম ডক, সামশুল আলম, পেশাজীবি নেতা এড. এনামুল হক, ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান, ইঞ্জি. জানে আলম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মবিন, সম্পাদকবৃন্দ মো. আলী মিঠু, এম আই চৌধুরী মামুন, হামিদ হোসাইন, হাজী নুরাল আকতার, ডা. এস এম সরোয়ার আলম, সিরাজুল ইসলাম, মো. গাজী আইয়ুব, ড্যাব নেতা বেলায়েত হোসেন ঢালী, অধ্যাপক ঝন্টু বড়ুয়া, ইয়াকুব চৌধুরী, থানার সভাপতি মনজুর রহমান চৌধুরী,

ফরিদ মুনসি বিএ, ডা. নুর”ল আবছার, কমিশনার আজম উদ্দিন, মোশাররফ হোসেন ডেপতি, মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী মো. হানিফ সওদাগর, মো. সেকান্দর, মো. সালাহ উদ্দিন, সরফরাজ কাদের রাসেল, সহসম্পাদক সালাহ উদ্দিন কায়ছার লাভু, আবদুল হালিম স্বপন, খোরশেদ আলম, মো. সেলিম, এ কে এম পেয়ারু  প্রমুখ।

এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন ঈদের দিন জমিয়তুল ফালাহ জামে মসজিদে ঈদের জামাত আদায় শেষে বাকলিয়াস্থ ডিসি রোডে নিজ বাসায় এলাকার সর্বসাধারণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরের দিন নগরীর রীমা কমিউনিটি সেন্টারে বাকলিয়া-কোতোয়ালী-চকবাজর চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল এতিম ও চট্টগ্রাম মহানগরের ৪৩টি ওয়ার্ডের নেতৃবৃন্দদের সাথে নিয়ে অনুষ্ঠিত হয়।

পরে এতিমদের মাঝে খাবার বিতরণ ছাড়াও প্রায় ৪ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়। ঈদের ৩য় দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বিএনপির উপদেষ্ঠা সাবেক এমপি অসুস্থ বেগম রুজি কবির, কারাবন্দি বিএনপির যুগ্ন মহাসচিব আসলাম চৌধুরী, চকবাজার থানা বিএনপির সভাপতি অসুস্থ সাইফুর রহমান বাবুল, নগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মৃত জালাল উদ্দীন সোহেলের বাসায় যান, তাদের পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিবারের খোজ খবর নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.