সিটি নিউজঃ চট্গ্রাম মহানগরীর বাকলিয়া সৈয়দ শাহ রোডে ১২ বছর সয়সের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর নাম ইলহাম। ইলহাম একই এলাকার মো. নাছিরের মেয়ে। নগরীর মেরন সান স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
আজ বুধবার (২৭ জুন) সকাল পৌনে ১০টার দিকে নগরীর বাকলিয়া থানার লায়লা ভবনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকালে ইলহামের মা ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসতে বাসা থেকে বের হয়। স্কুল থেকে বাসায় ফিরে বড় মেয়ের গলা কাটা অবস্থায় ছটফট করতে দেখে চিৎকার দিয়ে উঠে।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইলহামকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাদের গ্রামের বাড়ী সাতকানিয়া কেরানী হাট এলাকায়। দীর্ঘদিন ধরে তারা বাকলিয়া এলাকায় বসবাস করে আসছিল তার বাবা মা।
অন্য একটি সুত্র জানায়, ইলহামকে বাসায় একা পেয়ে কেউ অত্যাচার করে গলা কেটে হত্যা ফেলে রেখে সটকে পড়ে। এলাকাবাসীরা এ ঘটনায় তদন্ত করে আসল রহস্য উদঘাটনের দাবী জানিয়েছে।
