সীতাকুণ্ডে অস্ত্র ও গুলিসহ আটক ১

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার সময় শাহাদাত হোসেন প্রকাশ কাইয়ুম (২৪) কে উপজেলা বাড়বকুণ্ডের তেলিপাড়া থেকে সীতাকুণ্ড মডেল থানার এসআই ইকবাল হোসেন এর নেতৃিত্বে পুলিশ আটক করেন।
তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ধৃত কাইয়ুম উপজেলার মধ্যম মাহমুদাবাদ তেলী পাড়ার বাহারিয়ার বাড়ীর সাহাব উদ্দিনের পুত্র।
এসআই ইকবাল বলেন, গোপন সংবাদের সূত্রে তার অবস্থান জানতে পেরে আমরা সন্ত্রাসী কাইয়ুমকে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করতে সক্রম হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হবে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.