সাংবাদিক মামুন এর পিতা হাফেজ আহাম্মদ’র ইন্তেকাল

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের লোভার বাড়ী (সাবেক সেলিম মেম্বার বাড়ী) নিবাসী মরহুম জালাল আহাম্মদ এর পুত্রও সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য, ” আমাদের ভাটিয়ারী ” ফেইজ এর এডমিন সাংবাদিক মামুনুর রশিদ মামুন এর পিতা হাফেজ আহাম্মদ (৭৩) ইন্তেকাল করেছেন।
আজ বৃহস্পতিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণাগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। এদিকে হাফেজ আহাম্মদ এর মৃত্যুতে শোক জানিয়েছেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজীম উদ্দিন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মাহমুদুল হক, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, এস,এল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লোকমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
তার মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। রাত সাড়ে ১১ টার সময় কাজী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জায়নাজা অনুষ্ঠিত হবে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.