সিটি নিউজ ডেস্কঃ দৈনিক সমকালের চট্রগ্রাম ব্যুরোর সিনিয়র সাংবাদিক রুবেল খানের ২ বছরের কণ্যা সন্তান রাইফার ম্যাক্স হাসপাতালের ভুল চিকিৎসায় মৃত্যুবরণ এবং পরবর্তিতে ভুল চিকিৎসাদানকারী ডাক্তারদের পক্ষ নিয়ে চট্রগ্রামে সাংবাদিকদের চিকিৎসা বন্ধ করে দেওয়ার হুমকির প্রতিবাদে জাতীয় পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের এক জরুরী সভা আহবান করে।
আজ রবিবার ( ১ জুলাই ) সকাল ১০ ঘটিকায় পান্থপথ ঢাকা কেন্দ্রীয় কার্য্যলয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জিল্লুর রহমান বলেন চট্রগ্রামে কিছু ব্যাবসায়ী ডাক্তার এবং ক্লিনিকের কাছে সাধারন মানুষ দীর্ঘদিন জিম্মি।
তারা পেশাজীবী সংগঠনের ব্যানার ব্যাবহার করে নানা অনিয়মকে পশ্রয় দিচ্ছে যেমন ভুল চিকিৎসায় নিহত রাইফার পরিবারের পাশে না দাড়িয়ে উল্টো সাংবাদিক সমাজকে হুমকি দিচ্ছেন ভুল চিকিৎসার প্রতিবাদ করায়।
অথচ এই মহান পেশায় তারা নিযুক্ত হয়েছেন জনগনের ট্যাস্কের টাকায় কোথায় তারা ভুল চিকিৎসার বিরুদ্ধে দাড়াবে উল্টো ভুল চিকিৎসাদানকারী অযোগ্য ডাক্তারদের পক্ষ নিয়ে ক্ষতিগ্রস্তদের হুমকি দিচ্ছেন যা বর্তমান সরকারের চিকিৎসা ব্যবস্থায় নেওয়া যুগান্তকারী সাফল্যের পেছনে একধরনের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় ।
তারা সরকারের সমর্থক দাবী করে উল্টো সরকারকে বেকাদায় ফেলার ষড়যন্ত্রে লিপ্ত । জাতীয় পেশাজীবী পরিষদ এমন ঘৃণতম কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে সেই সাথে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ করছে ।
তিনি বলেন জাতীয় পেশাজীবী পরিষদ পেশাজীবীদের একটি আদর্শিক সংগঠন এখানে ডাক্তার , সাংবাদিক সব শ্রেণী পেশার লোক জড়িত আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সবসময় । সিনিয়র সাংবাদিক খন্দকার তাজ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জনাব আশরাফুজ্জমান লিমন, এ কে এম ফিরোজ , বিপুল সিংহ প্রমুখ ।
