ভারতে বাস দুর্ঘটনায় ৪৪ জন নিহত

0

সিটি নিউজ ডেস্কঃঃ  ভারতের উত্তর খন্ড রাজ্যে একটি বাস খাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫ জন।

আজ  রবিবার ( ১ জুলােই )  সকালে উত্তর খন্ডের পওরি গাড়ওয়াল জেলার নৈনিদান্ডা ব্লকের পিপালি-ভোয়ান মোটরওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।খবরে বলা হয়, পুলিশ ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, একটি মিনিবাস মোট ৪৫ জন যাত্রী নিয়ে ভোয়ান থেকে রামনগর যাচ্ছিল। তবে, বাস দুর্ঘটনার সময় বাসের মধ্যে কতজন যাত্রী ছিল, তা এখনই স্পষ্ট নয়।আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। খবর এনডিটিভি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.