শেখ হাসিনা হুকুমেই খালেদা জিয়ার জামিন স্থগিত হয়েছেঃ রিজভী

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করা শেখ হাসিনার হুকুমেরই বাস্তবায়ন। তিনি বলেন,  ন্যায় বিচার পাওয়ার মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হলো সর্বোচ্চ আদালত এবং জামিন পাওয়া মানুষের অধিকার।

বেগম খালেদা জিয়াকে মহামান্য হাইকোর্ট জামিন দেওয়ার পর সর্বোচ্চ আদলত জামিন স্থগিত করার ঘটনাটি সম্পূর্ণরুপে সরকার নির্দেশিত। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিঘাংসার শিকার।

আজ  মঙ্গলবার (০৩ জুলাই) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা মিথ্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ স্থগিত করেছেন যা নজিরবিহীন ঘটনা।আদালতের উচ্চ পর্যায়ে ভুক্তভোগী মানুষ প্রতিকার পায়।

কিন্তু বাংলাদেশ ব্যতিক্রম। অবৈধ সরকার নিম্ন আদালতকে সম্পূর্ণভাবে কব্জায় নিয়ে এখন সর্বোচ্চ আদালতকেও হাতের মুঠোয় নিয়েছে কি না সেটি নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে।

বিএনপির এ নেতা দাবি করেন, হাইকোর্ট জামিন দিলে সে জামিন স্থগিত করার ঘটনা আগে কখনও ঘটেনি। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছেন বলেই বিচারিক প্রক্রিয়ায় ন্যায় বিচার বাধাগ্রস্ত হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করা শেখ হাসিনার হুকুমেরই বাস্তবায়ন।

সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, বেগম জিয়া মুক্তি পেলে বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদবে।

এর জবাবে রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১/১১ সরকারের দায়ের করা ১৫টি মামলা ক্ষমতার জোরে প্রত্যাহার করে নেয়ার ঘটনাতে কি বিচারের বাণী খুশীতে আনন্দ উল্লাস শুরু করেছিল?

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.