সুইডেনের টিকেটও কেটে দিল ইংল্যান্ড

0

স্পোর্টস ডেস্কঃ  বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কোয়র্টার ফাইনাল থেকে সুইডেনকে টিকেট কেটে দিয়ে বিদায় করে দিয়েছে। আজ অনুষ্ঠিত খেলায় ২ গোল হজম করে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেবার পথ সুগম করেছে।  বিশ্বকাপ শুরুর আগে এই ইংল্যান্ডকে নিয়ে তেমন কথাই শোনা যায়নি। অনেক ফুটবলবোদ্ধাই তাদের ফেবারিটদের তালিকায় রাখতে নারাজ ছিলেন।

আজ সেই ইংল্যান্ডই নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা থেকে মাত্র দুই ধাপ দূরে। কোয়ার্টার ফাইনালে সুইডেনকে তারা হারিয়েছে ২-০ গোলে। তবে এই পর্যায়ে তাদের সময় লেগেছে দীর্ঘ ১৮ বছর।

আধুনিক ফুটবলের জনকদের বিশ্বকাপ ইতিহাসটা ভালো নয়। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে সবশেষ সেমিফাইনালে উঠেছিলো ইংলিশরা। রাশিয়ায় দীর্ঘ ১৮ বছরের খরা কাটালো গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

শুধু ফলাফলেই নয়, ডেলে আলি, হ্যারি কেন, লিনগার্ডদের কাছে মাঠে খেলায়ও হেরেছে ফরসবের্গ, ক্লেসনরা। খেলার ৩০ মিনিটে হ্যারি মাগুইরের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল। ১-০ তো এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশরা।

বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেলে আলি। এই গোলের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় সুইডেন। শেষ দিকে বেশ কিছু সুযোগ নষ্ট করার কারণে হতাশার ষোলকলা পূর্ণ হয় সুইডিশদের। উভয়দল বেশ কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি।  শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যারি কেনের ইংল্যান্ড।তবে আজকে হ্যারি কেন কোন গোল পায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.