সীতাকুন্ডে ৩ যুবকের পেটে ৩ হাজার ইয়াবা

0

সিটি নিউজ, সীতাকুন্ডঃ সীতাকুন্ডে পেটের ভিতর করে দুই হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে তিন যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আজ শনিবার (৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামূখী একটি রেগুনা ( হিউম্যান হলার) পরিবহনে (চট্টমেট্টো ছ ১১-৩১৪৭) পরিবহনে গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব ও সার্জেন্ট মাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ গাড়িতে তল্লাসী চালিয়ে তিনজনকে আটক করেন।

জিজ্ঞাসাববাদে তারা জানায়, তাদের পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট আছে। এসময় তিনজনের পাকস্থলীতে বিশেষ পদ্ধতিতে রাখা ইয়াবা ট্যাবলেট গুলো পায়খানার রাস্তা দিয়ে বের করা হয়।

আটককৃতরা হলো মোঃ ফিরোজ আলম (৩৫) পিতা মৃত মতিউর রহমান , সাং কচুবনিয়া। শামসুল আলম (৩৫), পিতা মৃত খুইল্লা মিয়া , সাং ডেগিল্লার বিল। মোঃ আবদুল হামিদ (৩৪) পিতা মোঃ হোসেন মেম্বার ,সাং দমদমিরা। সর্ব থানা টেকনাফ, জেলা কক্সবাজার।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। হাইওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদকদ্রব্য অভিযান চলাকালে চেকপোস্টে তাদের গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে আটক করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। তিনজনকে সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.