সিটি নিউজ ডেস্কঃ বাকলিয়া গণশক্তি পরিষদ গঠন উপলক্ষে এক সভা বিশিষ্ট যুব সংগঠক মো: বখতেয়ার ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হোসেন সরওয়ারদীর পরিচালনায় আলোচনায় অংশ নেন মো: সেলিম, মো: মুজিবুল হক, আমিনুল ইসলাম আজাদ, হারুনুর রশিদ আলম, একরাম রানা, মো: দেলোয়ার, শহিদুল্লাহ কায়সার প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বৃহত্তর বাকলিয়ার জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্করণ, চাক্তাই খাল থেকে বর্জ্য অপসারণ ও শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্য থেকে পরিবেশ দূষণসহ নাগরিক অধিকার সংক্রান্ত সমস্যা ও সংকট নিয়ে আলোকপাত করা হয়।
এসময় নেতৃবৃন্দ বৃহত্তর বাকলিয়ার আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অবক্ষয় দূরীকরণের একযোগে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়। এই উপলক্ষে সভার সর্বসম্মতিক্রমে মো: জাবেদ হোসেনকে সভাপতি, কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাকলিয়া গণশক্তি পরিষদের কমিটি গঠন করা হয়।
কমিটির অপরাপর নেতৃবৃন্দ- সহ-সভাপতি মো: সেলিম, মুজিবুল হক, এম.আর. ইয়াছিন, শাহেদ মুরাদ শাকু, মো: দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আজাদ, রাজীব শাহ্, সাংগঠনিক সম্পাদক মো: ওসমান, মিঠুন দাশ, অর্থ সম্পাদক মো: ওসমান, প্রচার সম্পাদক শহিদুল্লাহ কায়সার, দপ্তর সম্পাদক আবদুল রসুল সোয়াত, সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন,
সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান শাওন, ক্রীড়া সম্পাদক রশিদুল ইসলাম রাশু, সম্মানিত সদস্য মো: বখতেয়ার ফারুক, হোসেন সরওয়ারদী, হারুনুর রশিদ আলম, একরাম রানা, আশরাফুল হক টিটু, মো: আকবর হোসেন, এম.এ. রাজন, আবদুল মুকিত, মো: নাঈম, মো: শাহজান, মো: ফারহান, মো: রিয়াদ, উজ্জ্বল দাশ, মো: মিনহাজ, মো: ঈসা, মো: জাহেদ, মো: মহিউদ্দিন, মো: জসিম, মো: জামাল, মো: উজ্জ্বল, এ.আর. আজিম, ওমর ফারুক ফয়সাল, মো: আলমগীর, মো: আলম প্রমুখ।
