এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন

0

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য তার সিঙ্গাপুর যাত্রা বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারী সুনীল শুভ রায়।

আজ সোমবার ( ৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের (বিজি-০০৮৪) একটি ফ্লাইটে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

মেডিকেল চেকআপ শেষে এইচ এম এরশাদ আগমী শনিবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরে আসার কথা রয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন- জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলদার, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মেজর মো. খালেদ আখতার (অব.) ও শফিকুল ইসলাম সেন্টু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.