‘টেলিটক’ হাত পা বাঁধা অবস্থায় সাঁতার কাটছে

0

অর্থ ও বাণিজ্য :: সরকারি সেবাদানকারি মোবাইল অপারেটর টেলিটকে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এখানে সমস্ত পর্যবেক্ষণ সরকারি মাধ্যমে কারা হলেও বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এটা কে তিনি হাত পা বেঁধে সাঁতার কাটার সাথে তুলনা করেছেন।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, দেশের বেসরকারি মোবাইল কোম্পানিগুলো যেখানে ৪০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করে। সেখানে সরকারি সিম অপারেটর টেলিটক ৪ হাজার কোটি টাকার বিনিয়োগও করতে পারে না। তাহলে তাদের সেবার মান কেমন হতে পারে এখান থেকেই বোঝা যায়।

তারপরেও আস্তে আস্তে এগিয়ে যাওয়ায় টেলিটককে সাধুবাদ জানান তিনি। টেলিটকের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণের পল্লী বিদ্যুৎ বিল খুব সহজে পরিষোধের যে ব্যবস্থা করেছে সেজন্য বিকাশকে ধন্যবাদ জানান মন্ত্রী মোস্তফা জব্বার।

মন্ত্রী আরো বলেন এ বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সেবা পৌঁছে দেয়া হবে। এ দেশ এখন আর বিশ্ব ভিক্ষুক অথবা হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির দেশ নয়। এখন এটি একটি উন্নয়নশীল দেশ।

তিনি বলেন একটি সময় এদেশে কত টাকা বাজেট প্রণয়ন করা হবে সেটার জন্য দাতা সংস্থার সাথে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু এখন আর সেটার প্রয়োজন হয়না। কারণ বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি উন্নতি লাভ করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.