মাদকের বিরুদ্ধে প্রতিরোধ দূর্গ গড়ে তুলতে হবেঃ মেয়র

0

সিটি নিউজ ডেস্কঃ  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ দূর্গ গড়ে তুলে সমাজ ও দেশকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত করতে হবে।

এ লক্ষ্যে সন্তানের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, শিক্ষক, পুরোহিত, মসজিদের ইমাম ও খতিব সকলকে যথাযথ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদক বিরোধী কমিটি গঠনের কথা উল্লেখ করে মেয়র বলেন ইতোমধ্যে প্রতিটি ওয়ার্ডে মাদক ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাউন্সিলরদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।

তিনি বৃহস্পতিবার রাতে ৩নং পাঁচলাইশ ওয়ার্ডস্থ মুরাদনগর ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সর্বস্তরের নাগরিকদের সমাবেশে এ কথা বলেন। সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ বিরোধী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর ঐক্য পরিষদের আহবায়ক এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এম ইউনুস।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, বিশিষ্ট শ্রমিক নেতা আবদুল নবী লেদু, রাজনীতিক আলহাজ্ব নুর আহমদ কোং, সমাজসেবক এড.আবদুল মাবুদ, আবদুর রশিদ লোকমান, জি এম আইয়ুব খান, মাইনুল হক মনা, আবদুর রহিম, সেলিম রনি, দিদারুল আলম,হাজী মো. বখতেয়ার, আলী হোসেন মহব্বত, আবদুল হামিদ নয়ন, হাসান মুরাদ ডালিম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ জাসসেদুল আলম ।

তিনি বলেন রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করার যে কোনো দুরভিসন্ধি বাস্তবায়ন করতে দেয়া হবে না। চিন্তা চেতনা, রাজনৈতিক আদর্শ ও ধর্মীয় অনুসারী হিসেবে আমরা ভিন্নমতের হলেও মাদকের বিরুদ্ধে আমরা সকলেই ঐক্যবদ্ধ।

তিনি বলেন ৩ নং ওয়ার্ডে ৩৪ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। যা বিগত ২০ বছরেও হয়নি। তিনি আরো বলেন তার সময়ের মধ্যে নগরীর সকল রাস্তা পাকা করন ও আলোকায়ন করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.