সিটি নিউজ, আনোয়ারাঃ কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ফাজিল খার হাটে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ( ১৩ জুলাই) বিকেলে মাদক বিরোধী এ র্যালির আয়োজন করে দৌলতপুরের শান্তি প্রিয় জনতা।
এতে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শহিদুল ইসলাম চৌধুরী,মুক্তিযোদ্ধা শামসুল আলম,প্রকৌশলী নুরুল ইসলাম,ব্যাংকার দিদারুল আলম চৌধুরী,পুলিশ কর্মকর্তা এনামুল হক চৌধুরী,দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল আলম হানিফ,বড়উঠান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান খাঁন,
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ শহীদ,ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ,সমাজসেবক আবদুর রশিদ,দৌলতপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানসহ স্থানীয় মুসল্লিগণ র্যালিতে অংশ নেন।
