সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্ক :: সেনাবাহিনী কর্মকর্তাদের পদোন্নতি উপলক্ষে ৫ দিনের সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (২২ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের সদর দপ্তরের কনফারেন্স হলে এ নির্বাচনী পর্ষদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সেনা সদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদোন্নতির জন্য প্রধানমন্ত্রী অফিসারদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য, সর্বোপরি নিয়োগের উপযোগিতার ওপর গুরুত্ব আরোপের উপদেশ দেন। সেনাবাহিনীর সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ পর্ষদের মাধ্যমে যোগ্য ও দক্ষ অফিসাররা সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি পাবেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব নজিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.