টি-টুয়েন্টি সিরিজে থাকছেনা গেইল!

0

খেলাধুলা, সিটি নিউজ :: বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ক্রিস গেইলকে বিশ্রাম দিয়ে দলে ডাকা হয়েছে আন্দ্রে রাসেল, চ্যাডউইক ওয়ালটন ও শেলডন কট্রিলকে।

সোমবার টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ৩১ জুলাই থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন ৩৮ বছরের গেইল। ওই সিরিজে মোট ১৪২ রান করে তিনি। এর মধ্যে সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচে ৬৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। কিন্তু বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে ক্যারিবীয়রা।

ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন চ্যাডউইক ওয়ালটন। গত মে’তে বিশ্ব একাদশের বিরুদ্ধে লন্ডনে ভালো খেলার পুরষ্কার পেয়েছেন তিনি। ওয়ালটন ডাক পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দলে এখন দুজন উইকেটকিপার ব্যাটসম্যান। অপরজন দিনেশ রামদিন।

ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ মিস করা মারলন স্যামুয়েলসও টি-টুয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন। কট্রিল ওয়ানডে দলেও ছিলেন। তিন ম্যাচের মাত্র একটিতে সেরা একাদশে সুযোগ পান। শেষ ম্যাচে তিনি ৫৯ রান দিয়ে একটি উইকেট নেন। তিনি সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টি-টুয়েন্টিতে তিনি ডাক পেয়েছেন রিয়াদ ইমরিতের জায়গায়।

ইনজুরির কারণে বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ানডের দুটিই মিস করেন রাসেল। মনে করা হয়েছিল, আবারও বড় ইনজুরি পড়েছেন তিনি। কিন্তু টি-টুয়েন্টিতে তার নাম থাকায় এখন বোঝা যাচ্ছে তেমন গুরুতর কিছু নয়।

ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি স্কোয়াড

কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বর্দি, সেলডন কট্রিল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাসলে নার্স, কিমো পল, রোভান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন ও কেস্রিক উইলিয়ামস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.