সিটি নিউজ ডেস্ক :: দীর্ঘদিনের কর্মস্থল রাজধানীর কারওয়ানবাজারে একুশে টিভি ভবন প্রাঙ্গণে সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় একুশে টিভির অংশ নেন তাঁর এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রী বিটে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজীউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত রাতে হঠাৎ স্ট্রোক করলে মামুনুর রশিদকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, ইটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সম্পাদক মনজুরুল আহসান বুলবুল ও প্রধান বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম।
মামুনুর রশিদের গ্রামের বাড়ি নড়াইলে। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রী বিটে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
