আজ কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

0

সিটি নিউজ ডেস্ক :: দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি।

আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিএনপিচেয়ারপার্সন খালেদা জিয়ারবিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয়াদি নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

আজকের বৈঠকে দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র এবং কূটনৈতিক উইংয়ের নেতারা উপস্থিত থাকবে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.