যুবলীগ নেতা জাবেদ সরওয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ

0

পটিয়া :  পটিয়া উপজেলা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটিয়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক, বড়লিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ‘ইউপি’ সদস্য সৈয়দ জাবেদ সরওয়ার গত ১৬ আগস্ট ২০১৮ইং পটিয়া সেন্ট্রাল হাসপাতালের সামনে চিহিৃত সন্ত্রাসীকর্তৃক হামলায় মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিট ওয়ার্ডে (১৪) চিকিৎসাধীন ছিলেন।

তাঁর শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হওয়ায় শরীরে মেজর অপারেশন করা হয়। গতকাল ৪ সেপ্টেম্বর শরীরে ডান হাত অবশ ও মারাত্মক জখম হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেওয়ায় চট্টগ্রাম মেডিকেল এর বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। তার শারীরিক অবস্থা ভাল নয়। উল্লেখ্য উক্ত ঘটনায় আহত জাবেদের বড় ভাই সৈয়দ জাহেদ সরওয়ার বাদি হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন, মামলা নং-৪৩(৮)-২০১৮ইং মামলার আসামীদের প্রশাসন এখনো গ্রেফতার করেনি।

এদিকে গুরুত্বর আহত পটিয়া উপজেলা যুবলীগ নেতা সৈয়দ জাবেদ সরওয়ারের উপর হামলাকারী চিহিৃত আসামীদের গ্রেফতারের জোর দাবি জানান সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ’র সভাপতি (সাবেক এমপি) চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ’র সাবেক সহ-সভাপতি লায়ন এম শামসুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ’র সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ জাফর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ’র যুগ্ম সম্পাদক ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ’র সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ কে এম আব্দুল মতিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কাজী আবু তৈয়ব, কৃষি বিয়ষক সম্পাদক এড. আব্দুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ সেলিম নবী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোজাহের আলম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ’র সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ’র সাবেক সদস্য সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.