শাহ আমানত বিমানবন্দরে সোনার বার উদ্ধার

0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিন নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪৫টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মাহাবুব আলম জানিয়েছেন, আজ বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে মাসকট থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন গিয়াস উদ্দিন। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব সোনা আটক করা হয়। সোনার মোট ওজন পাঁচ কেজি। এর মূল্য আনুমানিক সোয়া দুই কোটি টাকা।

এ ছাড়া বাংলাদেশ বিমানের যাত্রী রবিউল হাসানের কাছ থেকে ৭১২ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে বলেও জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.