লঞ্চযাত্রা স্থগিত করেছে আওয়ামী লীগ

0

সিটি নিউজ ডেস্ক :: পটুয়াখালী ও বরগুনার উদ্দেশে বৃহস্পতিবারের লঞ্চযাত্রা আপাতত স্থগিত করেছে আওয়ামী লীগ। লঞ্চযাত্রার পরবর্তী তারিখ ২৬ ও ২৭ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে প্রাক-নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যকে সামনে রেখে ট্রেনযাত্রার আয়োজন করা হয়েছিল।

শনিবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উত্তরাঞ্চলের জেলাগুলোতে ট্রেন যাত্রার মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের সাংগঠনিক প্রচারণা। আওয়ামী লীগ নেতাদের দাবি, এ যাত্রায় তৃণমূলের প্রায় ১০ লাখ মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা ছাড়াও নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূলকে প্রয়োজনীয় দিকনিদের্শনা দেয়া সম্ভব হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর লঞ্চযোগে বরিশালের উদ্দেশে নির্বাচনী সফর করার কথা ছিল আওয়ামী লীগের। কিন্তু বুধবার সকালে হঠাৎই লঞ্চযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.