নিজস্ব প্রতিবেদক :: আজ ২৮শে সেপ্টেম্বর, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭২ তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে লাল খান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ এর উদ্যোগে আনন্দ শোভা যাত্রা, কেক কাটা ও বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এবং জন্মদিনের কেক কাটেন চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সাংসদ সাবেক সফল মন্ত্রী ডা. আফছারুল আমিন এমপি। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম, ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমেদ মানিক, খুলশি থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মমিনুল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহমেদ এবং সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।
জন্মদিনের অনুষ্ঠানে ডাঃ আফছারুল আমিন এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুখি, সমৃদ্ধ ও উন্নয়নশীল ধারার এই অগ্র যাত্রা সচল ও বেগবান রাখতে দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র বিকল্প নাই। ওনার দেশপ্রেম ও সঠিক রাষ্ট্র পরিচালনার মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নশীল দেশের রোল মডেলে পরিণত হয়েছে। দেশকে আগামীতে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান এবং ওনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
এতে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইব্রাহীম সওদাগর, আমিন বিন আবদুল্লাহ, জাহেদুল কবির নিপু, রফিক সওদাগর, মাহবুব আলম, এড. আবদুল্লাহ আহসান পিকু, আনিছুর রহমান, এনামুল হক বকুল, সোহেল খান, মহানগর যুবলীগ নেতা আজমল হোসেন হিরু, ওয়ার্ড যুবলীগ নেতা মাইনউদ্দিন হানিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সনেট চক্রবর্তী, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর জামান জেবিন, সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সদস্য মোরশেদ আলম বাবলু, ওয়ার্ড যুবলীগ নেতা জাকির, হাসান সোহাগ, ছাত্রলীগ নেতা আলী আজগর আরমান, মাইনুল হাসান সাকিব, দ্বীন ইসলাম, ফয়সাল আহমেদ প্রমুখ।
