বঙ্গকন্যা শেখ হাসিনা : বাংলাদেশের অগ্রযাত্রা

0

নিজস্ব প্রতিবেদক :: উন্নয়নের কথামালা দিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজনে চট্টগ্রামে পেশাজীবীরা উদযাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমন্বয় পরিষদ-চট্টগ্রাম ‘বঙ্গকন্যা শেখ হাসিনা : বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক এ উন্নয়ন কথামালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী শক্তিকে পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদানে জন রায় দেওয়াটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের জন্মদিনের সবচেয়ে বড় উপহার।

তিনি বলেন, জাতীয় উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বে ৪৫টি রাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশের জনগণের। গড় আয়ু ও রিজার্ভ বৃদ্ধি, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুাতায়ন, গড় আয় বৃদ্ধি, জাতীয় সম্পদের বার্ষিক প্রবৃদ্ধিসহ অনেক সূচকে বাংলাদেশ এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি দেশের মানুষের কৃতজ্ঞতা চিত্ত ও দায়বদ্ধতা হেতু আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের ঐক্যকে জয়যুক্ত করা প্রয়োজন।

আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আবু নঈম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ইখতেখার সাইমুল চৌধুরী, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-চট্টগ্রাম সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ হারুন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও পেশাজীবী সমন্বয় পরিষদ নির্বাহী সদস্য শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ, মুক্তিযোদ্ধা ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সফর আলী, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, অ্যাডভোকেট রেহেনা বেগম রানু, ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, আবিদা আজাদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সুজন ও নুরুল আবছার, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, অ্যাডভোকেট ওবায়দুর রব কায়েস, চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আজম টিপু, শিল্পী জসিম উদ্দিন মিথুন, অ্যাডভোকেট মহিউল ইসলাম সোহেল, টিপু শীল জয়দেব, কর্ণফুলী থানা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক শফিউল আজম জিপু, শাহরিয়ার মনির জিসান, তৌহিদুল আলম রিপন, ইমতিয়াজ উদ্দিন ফাহিম, সাইফুল ইসলাম, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সংগঠক সৌমুসী চৌধুরী, রোজি চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান ইউসুফ, জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম, সাবেক ছাত্রনেতা ওয়াহিদুল আলম শিমুল প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.