হিংসা ও বিদ্বেষ ভাব মানুষকে পশুতে পরিণত করে

0

সিটি নিউজ ডেস্কঃঃ মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও শ্রদ্ধা অর্জনের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ভালবাসা ও অহিংসা। হিংসা ও বিদ্বেষ ভাব মানুষকে পশুতে পরিণত করে। এতে সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। কেবলমাত্র অহিংসতা ও দেশপ্রেম জাতিকে মহৎ ও দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারে।জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অহিংস দিবস ও মহাত্মা গান্ধীর সার্ধশত তম জন্ম বার্ষিকীতে সংগীত পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত বক্তব্য রাখেন।

আজ মঙ্গলবার ( ২ অক্টোবর) বিকেলে মহাত্মা গান্ধী পিস্ ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লায়ন তাপস হোড়। মূল বক্তব্য ও মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন দিক উপস্থাপন করেন রোটাারিয়ান খনরঞ্জন রায়।

আলোচনায় অংশগ্রহণ করেন রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন, রোটারিয়ান আসিফ ইকবাল আলী ও রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর সভাপতি এস.এ. সাহেদ। সভার শুরুতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.