জান্নাতের নামে মানুষ খুন করলে জান্নাতের ঘ্রাণও পাবে না
সিটি নিউজঃঃ সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে “জঙ্গীবাদ বিরোধী আলেম-ওলামা-শিক্ষার্থী সমাবেশে বক্তারা বলেন, যারা মানুষ হত্যা করে জান্নাতে যেতে চায় তারা,জান্নাত তো দুরের কথা জান্নাতের ঘ্রানও পাবেনা।
আজ মঙ্গলবার (২ অক্টোবর) সকালে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ এর উদ্যোগে রাঙ্গুনিয়ায় উপজেলায় সুচিন্তার সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে মাদ্রাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল সংলগ্ন পবিত্র খানেকাহ শরীফে প্রভাষক মাওলানা আবদুল মন্নান রেজভীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ মাসুদুর রহমান। প্রধান বক্তা হিসেবে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু তৈয়ব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইমতিয়াজ মুহাম্মদ আহসানুল কাদের ভূইয়া।
আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জনাব আলহাজ্ব মুহাম্মদ আবদুল মোনাফ সিকদার, সদস্য জনাব মুহাম্মদ সাদেকুন নূর সিকদার, সদস্য আলহাজ¦ জাকির হোসেন সিকদার, সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম তালকুদার, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, যুগ্ম সমন্বয়ক ডা: হোসেন আহমদ, চন্দ্রঘোনা ইনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব ইদ্রিস আজগর ও সরফভাটা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাও. আ.র.ম. মোজাম্মেল হক, সরওয়ার কামাল জুয়েল মাও. নুরুল আলম, মাও. আশরাফুজ্জামান, জনাব আনিছুল হক, জনাব আনোয়ার হোসেন, মাও. ইলিয়াছ আহমদ, মাষ্টার কামাল উদ্দিন ও মাও. রমজান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এতে প্রশ্নোত্তরপর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্ট এন্ড ইয়থ উইনংস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সমন্বয়ক ইমরান রাজু।
