চট্টগ্রামে থানা হেফাজতে ১ জনের মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামে থানা হেফাজতে একজনের মৃত্যুর হয়েছে। পুলিশের দাবি, সে ছিনতাইকারী এবং আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে নগরীর পাঁচলাইশ থানা হাজতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার ( ৩ অক্টোবর) সকালে নগরীর মুরাদপুর এলাকায় গণপিটুনি দিয়ে সাইফুল নামে এক ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেয়া হয় পাচলাইশ থানা হাজতে।

পুলিশের দাবি, সেখানে কম্বল পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ভোলায় বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.