সিটি নিউজ ডেস্ক :: রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা।
আজ সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৩ নেতা হাইকোর্টে জামিন আবেদন করেন।
সকাল ১০টায় বিচারপতি হাফিজ উদ্দিন ও কাশেফা হোসেনের আদালতে এই জামিন আবেদন করা হয়। পরে বেলা সোয়া ১১টায় জামিনের শুনানি হয়। বেঞ্চ বিএনপি নেতাদের আগাম জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন, বিএনপির মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম, আমান উল্লাহ আমান, খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রয়।
গত রোববার রাতে হাতিরঝিল থানায় নাশকতা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ায় মামলাটি করা হয়।
