‘সু চির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করা হবে না’

0

সিটি নিউজ ডেস্ক :: রাখাইনরাজ্যে রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করা হবে না জানিয়েছে নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন। রোহিঙ্গা গণহত্যার বিষয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চির ভূমিকা ‘দুঃখজনক’।

শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুরস্কার দেওয়ার পরের কোনো ঘটনার প্রতিক্রিয়া হিসেবে তা কেড়ে নেওয়ার মানে হয় না। সেটা করতে হলে পুরস্কারপ্রাপ্তদের যোগ্যতা নিয়ে বিচারকদের সব সময় আলোচনা চালিয়ে যেতে হবে।

হেইকেনস্টেন বলেন, মিয়ানমারে সু চি যা করছেন তা যে বেশ প্রশ্নবিদ্ধ, তা আমরা দেখছি। আমরা মানবাধিকারের পক্ষে, এটা আমাদের অন্যতম প্রধান মূল্যবোধ। অবশ্যই বিস্তৃত অর্থে তিনি এর (রাখাইনে দমনপীড়ন) জন্য দায়ী, যা খুবই দুঃখজনক।

তিনি বলেন, অনেক ক্ষেত্রেই পুরস্কার পাওয়ার পর অনেকে এমন কিছু করেন যা আমরা অনুমোদন করতে পারি না। সেগুলো যে ঠিক- তাও মনে করি না। আগেও এমনটা হয়েছে, সবসময়ই হবে। এটা এড়ানো যাবে না বলেই আমার মনে হয়।

সুইডেনের স্টকহোমভিত্তিক এ ফাউন্ডেশনই ছয়টি বিভাগে সুইডেন ও নরওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নোবেল পুরস্কার দেওয়ার বিষয়টির তদারক করে থাকে। শান্তিতে নোবেল দেওয়ার দায়িত্বে থাকা নরওয়ের নোবেল কমিটি আগেই জানিয়েছিল, একবার পুরস্কার দেওয়ার পর তা কেড়ে নেওয়ার কোনো নিয়ম নেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.