‘হজ প্যাকেজ-২০১৯’ ঘোষণা

0

সিটি নিউজ ডেস্ক :  হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বেসরকারি ব্যবস্থাপনায় ‘হজ প্যাকেজ-২০১৯’ ঘোষণা করেছে । শনিবার ১৬ ফেব্রুয়ারী সকালে রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয় বিস্তারিত জানানো হয়।

হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম জানান, বেসরকারি ব্যবস্থাপনায় আগামীকাল রোববার (১৭ ফেব্রুয়ারি) থেকে হজের নিবন্ধন শুরু হবে। এবার সর্বনিম্ন খরচ ধরা হয়েছে জনপ্রতি ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

জানা যায়, ঘোষিত হজ প্যাকেজে বিমান ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা, সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ভাড়া ৪০ হাজার ৮৮২ টাকা ৫০ পয়সা, জমজমের পানি ২৬০ টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০ টাকা, হজযাত্রীদের কল্যাণ তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা, চিকিৎসা কেন্দ্র ফি ১০০ টাকা, খাওয়া খরচ ৩০ হাজার, অন্যান্য খরচ ১ হাজার ২১৫ টাকা ও প্রাক-নিবন্ধন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.