বসানো হলো দশম স্প্যানঃ দৃশ্যমান দেড় কিলোমিটার 

0

সিটি নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে আজ বসানো হলো দশম স্প্যান। সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর আরেকটি স্প্যান বসানো হয়েছে। এ নিয়ে পদ্মা নদীতে নির্মাণাধীন সেতুর মোট ১০টি স্প্যান বসানো হলো।

আজ বুধবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে মাওয়া প্রান্তে স্প্যানটি বসানো হয়। এনিয়ে পদ্মা সেতুর মোট ১ হাজার ৫০০ মিটার বা দেড় কিলোমিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর সর্বশেষ গত ২২ মার্চ পদ্মা সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর নবম স্প্যানটি বসানো হয়। এবার দশম স্প্যানটিও বসানোর মধ্য দিয়ে দেড় কিলোমিটার দৃশ্যমান হলো পদ্মাসেতু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.