ওবায়দুল কাদের কাল থেকে অফিস করবেন

0

সিটি নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রায় আড়াই মাস পর আগামীকাল রবিবার থেকে সচিবালয়ে অফিস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাল রবিবার সকাল ১০টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের এ তথ্য নিশ্চিত করে জানায়, এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে সেতুমন্ত্রীর আসার কথা ছিল। কিন্তু সেদিন তিনি আসেননি। অসুস্থতার পর রবিবারই হবে সচিবালয়ে তার প্রথম অফিস।

জানা গেছে, রবিবার সকাল ১০টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন।

জানা গেছে, এখন সীমিত পরিসরে কাজ করবেন ওবায়দুল কাদের। দলে এবং মন্ত্রণালয়ে সাধ্যমতো সময় দেবেন। তবে পুরোদমে কাজ শুরু করতে আরো মাস খানেক সময় লাগবে। তাই আপাতত দলীয় কার্যালয়ে যাওয়া থেকে বিরত থাকবে তিনি।

উল্লেখ্য, গত ৩ মার্চ হার্ট অ্যাটাকের পর ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৪ মে মুমূর্ষু অবস্থায় ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার (১৫ মে) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ২ মাস ১১ দিন পর দেশে ফিরেন ওবায়দুল কাদের।

এনএইচ/

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.