সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয় ।
গত শনিবার (৪ মে) তার চোখে অস্ত্রোপচার করা হয়। গতকাল রবিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন কিনা জানতে চাইলে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।
