ডাকসু ভিপি নুরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ

0

সিটি নিউজঃ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজ সেবা সম্পাদক আখতার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা সচলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে এ ঘোষণা দেয় ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ৩ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা দিয়ে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে ডাকসু ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার সমর্থন ও উস্কানি দিয়েছেন বলে অভিযোগ আনেন ছাত্রলীগ নেতারা।

ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, আকতার হোসেন ডাকসুর টাকা খরচ করে তালা কিনেছেন এবং নুর তাতে সমর্থণ দিয়েছেন। আর এজন্য নুর ও আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা।

এদিকে মঙ্গলবার দুপুর ২টার দিকে ডাকসু সমাজসেবা সম্পাদক আক্তারের হোসেন ও অধীভুক্ত কলেজ বাতিল আন্দোলনকারী মেয়েদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে।

আক্তার হোসেন বলেন, আমি মল চত্বরে দাড়িয়েছিলাম। তখন জহুরুল হলের সহ সম্পাদক রাব্বীর নেতৃত্বে হঠাৎ করে একদল ছাত্রলীগ কর্মী আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের সাথে যে মেয়েরা ছিল তাদেরও লাঞ্ছিত করে। এক পর্যায়ে আমরা সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি।

এদিকে, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নির্বিঘ্ন তথা ক্লাস পরীক্ষা সচল রাখার দবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগে। সমাবেশ শেষে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

জানা যায়, উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ থাকলে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এর নেতৃত্বে জোর করে তালা ভেঙে আন্দোলনকারীদের হটিয়ে তারা ভেতরে প্রবেশ করে। এই সময় নারী আন্দোলনকারীদের লাঞ্ছিত এবং হতাহতের ঘটনা ঘটে। তখন জোর করে আন্দোলনকারী দের ঘটনাস্তল ত্যাগ করতে বাধ্য করে। এ সময় তার আন্দোলনকারীদের বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে।

এর কিছুক্ষণের মধ্যেই ডাকসু ভিপি নুরুল হক নুর এর নেতৃত্বে সমাজসেবা সম্পাদক এর উপর হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.