দানবরূপী চালকদের রুখতে হবেঃ তথ্যমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অসচেতন হয়ে গাড়ি চালানোর কারণে মানুষের মৃত্যুবরণ দুর্ঘটনা নয়, কিছু খুনের ঘটনা। আমাদের দানবরূপী চালকদের রুখতে হবে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে ট্রমা সেন্টারে বাসচাপায় গুরুতর আহত কিশোর আলভীকে দেখতে গিয়ে গণমাধ্যমে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যাদের এভাবে বেপরোয়া গাড়ি চালানো, মানুষের ওপর গাড়ি তুলে দেয়ার কারণে প্রাণ ঝরে পড়ছে, সেই দানবদের বিরূদ্ধে ব্যবস্থা নিতে হবে, রুখতেই হবে। এজন্য প্রয়োজন জোরালো প্রচার ও ক্যাম্পেইন। ভুয়া লাইসেন্স বা রোড পারমিট ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সরকার এ বিষয়ে কাজ করছে।

মন্ত্রী বলেন, একই কোম্পানির গাড়িতে যেভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, দুটিই দুর্ঘটনা কিনা, বিশেষ করে পরবর্তীটি তদন্তের দাবি রাখে।

গত ৫ সেপ্টেম্বর যে পরিবহনের বাসচাপায় উত্তরায় সংগীতশিল্পী পারভেজ রব নিহত হন, সেই একই পরিবহনের বাস চাপায় শনিবার (৮ সেপ্টেম্বর) তার কনিষ্ঠ পুত্র আলভী গুরুতর আহত ও তার বন্ধু মেহেদী নিহত হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.