তারেক রহমানকে শামীম মাসে ১ কোটি টাকা পাঠাতোঃ তথ্যমন্ত্রী
সিটি নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জি কে শামীম প্রতি মাসে ১ কোটি টাকা পাঠাতো।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্যাসিনো কালচার যারা শুরু করেছিলেন তারাও নিয়মিত টাকার ভাগ পেতো। বিএনপির অনেক নেতাদের পকেটে যেত শামীমের পয়সা। অপরাধ যেই করুক, সেই যে দলেই করুক সেটি না দেখে ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী।
