জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি এখন ওপেন সিক্রেট। যানবাহনের কাগজপত্র সঠিক না থাকলে মামলা করার নিয়ম থাকলেও এক্ষেত্রে সার্জেন্টরা মামলা না করে টাকা হাতিয়ে নেয়।
গত ৩রা অক্টোবর বিকাল ৪ টায় নগরীর তিনপুলের মাথা এলাকায় ট্রাফিকের এস আই মাইনুল মোটরসাইকেল চালকদের মামলা না করে পাঁচ হাজার টাকা নগদ দাবী করেন। যারা তার কথামত টাকা দেননি তাদের বিরুদ্ধে মামলা টুকে দেন।
সদরঘাট ট্রাফিক অফিসের প্রসিকিউটর শাখায় সার্জেন্ট জায়েদুর রহমান ৪শ টাকা জরিমানা আদায়ের রসিদ দিলেন। অথচ ক্যাশ নিলেন ২৬শ টাকা। এমনি ঘটনা প্রতিদিন ঘটছে। এই কাজে সহায়তা করে টি, আইয়ের পিয়ন। এমন অভিযোগ বিস্তর।
