অনিয়মকারীরা একদিন হারিয়ে যাবেঃ ফখরুল

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র-সমাজ, রাজনীতি সবকিছুই একটি নিয়মের মধ্যে চলতে হবে। নিয়মবহির্ভূত কোনো কাজ মঙ্গল বয়ে আনতে পারে না। যারা এই স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারী মনোভাব পোষণ করে তাদের পতন অনিবার্য।

আজ শনিবার (০২ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অনিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠানকে বেশি দিন পরিচালনা করা যায় না। যারা নিয়মের বাইরে চলবে, অনিয়ম করবে তাদের নিশ্চয়ই একদিন পতন হবে, তারা হারিয়ে যাবে।

এ সময় নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের সঠিকভাবে নেতৃত্ব ও সংগঠনকে আরো শক্তিশালী করে বেগম জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, প্রথম যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.