ঢাকায় পুলিশের সঙ্গে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুর

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে তাদের এ অবস্থান কর্মসূচি। পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ করে হাইকোর্টের সামনে সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এসময় তারা বিক্ষোভে ফেটে পড়েন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

এসময় তাদের হাতে কোনো প্রকার ব্যানার কিংবা ফেস্টুন দেখা যায়নি। কেবল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে শোনা যায়। বিএনপি নেতাকর্মীদের কারণে এসময় সুপ্রিম কোর্টের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

যদিও বিএনপি কর্মীদের এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি। বিএনপি কর্মীদের আদালতের সামনে অবস্থানের কারণে নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের সব গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.