অবৈধ ভারতীয় রুপি: পাঁচজন পাঁচদিনের রিমান্ডে

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম বন্দর দিয়ে অবৈধভাবে ভারতীয় রুপি আনার ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাকন এ আদেশ দিয়েছেন।

নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গৃহস্থালী পণ্য ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা একটি কন্টেইনারের চারটি কার্টনে ভারতীয় রুপি পাওয়ায় রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে সেটি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.