চট্টগ্রামে ৩দিনব্যাপী আইটি মেলা উদ্বোধন করলেন এলজিইডি মন্ত্রী
সিটি নিউজঃ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জয় বাংলা হৃদয়ের স্লোগান। স্বাধীনতার স্লোগান । এ স্লোগানে দেশ স্বাধীন হয়েছে। দেশকে ভালোবাসলে স্লোগান হবে জয় বাংলা। যে দেশ প্রযুক্তি যত আয়ত্ত করতে পেরেছে সে জাতি তত সমৃদ্ধ হয়েছে। আজ বাংলাদেশ বিশ্বে রোল মডেল। ভিউ এক্সচেঞ্জ, নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে তরুণরা দেশকে এগিয়ে নিচ্ছে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিনদিন ব্যাপী আইটি ফেয়র উদ্বোধন করতে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
চট্টগ্রামে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তৃতীয় চিটাগাং আইটি ফেয়ার-২০২০ গতকাল শনিবার থেকে শুররু হয়েছে। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধন পর্বে বক্তব্য দেন সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের (এসসিআইটিপি) সভাপতি মো. আবদুল্লা ফরিদ।
প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ফিতা কেটে, বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী মেলা উদ্বোধন করেন। মেলায় গ্রামীণফোন, ওয়ালটন ল্যাপটপ, গ্লোবাল ব্রান্ড, ইনটিগ্রা, আইটি বাজার, এসএএস টেক, ডিজি মার্ক সলিউশান, ফ্লোরা লিমিটেড, এসএসএল ওয়্যারল্যাস, ডিইসি ইঞ্জিনিয়ার ক্লাব, আমরা, ইউনিক বিজনেস সিস্টেম, কম্পিউটার সিটি, এশিয়ান ডাটা ইত্যাদি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনাল (এসসিআইটিপি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশের ৩০টিরও অধিক প্রতিষ্ঠানের মোট ৫৮টি স্টল রয়েছে মেলায়। মেলা চলবে ২৭ জানুয়ারি সোমবার পর্যন্ত। দেশীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন এই মেলার সিলভার স্পন্সর। টেকনোলোজি পার্টনার হিসেবে রয়েছে ‘আমরা নেটওয়ার্ক’।
