হুলাইন ছালেহ নূর কলেজের পুর্নমিলনী ৬ ও ৭ মার্চ

0

সিটি নিউজঃ আগামী ৬ ও ৭ মার্চ শুক্রবার ও শনিবার হুলাইন ছালেহ-নূর ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠানে হতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানের প্রস্তুতির উপর সমিতির এক সভা সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ৪ মার্চ বুধবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম শহরস্থ এনায়েত বাজার মহিলা কলেজে অনুষ্ঠিত হয়।

সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির উপর পরিকল্পনা উপস্থাপন করেন সচিব শিক্ষক নেতা আবু তাহের চৌধুরী।

সভায় আলোচনায় বক্তৃতা করেন বাবুল কান্তি মজুমদার, রফিকুল ইসলাম, প্রফেসর প্রিয়তোষ চৌধুরী, রোকেয়া আক্তার, লুৎফান নেছা কুমকুম, সাঈদুর রহমান, তারেক আহমদ, আবু তৈয়ব, এ এইচ এম মঞ্জুর, নারায়ন কান্তি চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, স্বপন চৌধুরী, শেখ আমিনুর রহমান, মো. নুরুল হক, মুহাম্মদ আবু তৈয়ব, আবু তৈয়ব চৌধুরী, নাসিরুদ্দিন চৌধুরী, শাহেনেওয়াজ চৌধুরী, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

পুর্নমিলনীর ৬ মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠানের র‌্যালী উদ্বোধন করবেন মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

দ্বিতীয় দিন ৭ মার্চ শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি, দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য সকলকে উপস্থিত ও সহায়তা কামনা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.