চন্দনাইশ প্রতিনিধিঃ উপজেলার দোহাজারী, সাতবাড়িয়া ও বৈলতলী ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ ইয়াবাসহ ১ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ২ জনসহ ৩ আসামীকে আটক করেছে।
জানা যায়, চন্দনাইশ থানা পুলিশ গতকাল ৮ মার্চ ভোরে উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড ডাকবাংলো এলাকায় অভিযান চালায়। এসময় ২০২ পিচ ইয়াবাসহ এলাকার মো. রশিদ খানের ছেলে মো. সাকিল খান (২২) কে আটক করে।
পুলিশের অপর একটি দল উপজেলার সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী এয়াকুব আলীর ছেলে গিয়াস উদ্দীন (৩০) এবং বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকা থেকে মৃত দানু মিয়ার ছেলে মো. হারুন (৪৫) কে আটক করে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা আটকের ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল ৯ মার্চ ধৃত ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
