সিটি নিউজঃ নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার ব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী ২৮তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) রাত ১০টায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম চেম্বার আয়োজিত এ মেলা আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সিআইটিএফ স্থগিত থাকবে।
প্রসঙ্গত গত ৫ মার্চ বিকেলে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এমএ লতিফ, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম ও সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
