দেশে আরো ১ জনের মৃত্যুঃ চট্টগ্রামে হোম কোয়ারান্টাইনে ৮৫৭ 

0

সিটি নিউজঃ করোনাভাইরাসে আক্রান্ত আরো ১ জন মারা গেছে দেশে। চট্টগ্রামে নতুন করে আরও ২৩৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২১ মার্চ) পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রামে মোট ৮৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, এখন পর্যন্ত ৮৫৭ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। শুরু থেকে বর্তমান পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট ৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। কারো শরীরে এ ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় ৪৮ ঘণ্টার মধ্যে করোনা শনাক্তের কিট চট্টগ্রামে আসছে বলে জানানো হয়। এসব কীট পরীক্ষার জন্য ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) প্রস্তুত রাখার কথাও জানানো হয়। এরপর শুক্রবার (২০ মার্চ) বিআইটিআইডিতে পরিদর্শনে যান সিভিল সার্জন।

প্রসঙ্গত, করোনা ঠেকাতে এরমধ্যে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামে শুক্রবার থেকে সকল প্রকার সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সংবাদ সম্মেলনে জানালেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই-এ। এছাড়া নতুন করে আরও চারজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দুইজনে দাঁড়ালো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.