প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তাকে স্বাগত জানিয়েছে ওমেন চেম্বার

0

সিটি নিউজঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ৪ টি সহ মোট ৫ টি প্যাকেজে প্রায় ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

আজ রবিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন খেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেন।

তাঁর এই আর্থিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর প্রাক্তন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী।

এক বিবৃতিতে তিনি বলেন ঘোষিত আর্থিক সহায়তা সম্ভাব্য হুমকির মুখে পড়া অর্থনীতিকে সচল রাখতে এবং আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক চ্যালেজ্ঞ মোকাবেলায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে ক্ষতিগ্রস্থ শিল্প ও সার্ভিস সেক্টরে চলতি মূলধনের যোগান এসএমই ক্ষাতের শিল্পে ৪% হার সুদে ঋণ ব্যবসায়ী সমাজকে নতুনভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনায় আশা যোগাবে। রপ্তানীকারকদের জন্য ১২ হাজার ৭৫০ কোটি টাকা তহবিল দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়ক হবে।

এছাড়া রপ্তানীমূখী শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে আর্থিক প্রণোদনা এবং প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম দেশের ব্যবসায়ী সমাজ ও স্থবির অর্থনীতিকে আলোর মুখ দেখাবে। এছাড়াও মহামারির আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এবং সামাজিক ও মানুষের জীবন মান উন্নয়ন ও রক্ষায় ঘোষিত তহবিল দেশের সাধারণ মানুষকে নতুন করে এগিয়ে যেতে সহায়তা করবে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর প্রাক্তন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী আরো বলেন দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর এ ঘোষণা অত্যন্ত বিচক্ষণ ও সময় উপযোগী সিদ্ধান্ত। এই ঘোষণার মাধ্যমে সাধারণ জনগণ থেকে ব্যবসায়ী সমাজ দেশের প্রতিটি মানুষ নিজেদের উন্নয়ন ও দেশ গড়ায় অংশগ্রহণে ভরসা পাবে।

তবে এসএমই ক্ষাতের পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য আলাদা সুযোগ সুবিধা থাকা জরুরি ছিল। এছাড়া এখন প্রয়োজন প্রধানমন্ত্রীর এ ঘোষণায় প্রদত্ব অর্থনৈতিক তহবিল দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং তার সঠিক বাস্তবায়ন। আমাদেরকে সজাগ থাকতে হবে এ তহবিলের একটি টাকাও যাতে অপব্যবহার না হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.