দেশে জরুরী অবস্থা ঘোষণার আহ্বান কর্নেল অলির

0

চন্দনাইশ প্রতিনিধিঃ দেশে জরুরী অবস্থা বা কারফিউ জারি করার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

আজ বুধবার (৮ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন।

তিনি বলেছেন, করোনার থাবা গত ৪ দিন থেকে ক্রমস আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরী অবস্থা ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরী অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অবহেলা করলে দেশের বিশাল ক্ষতি সাধিত হবে। দেশবাসীকে রক্ষা করতে কারফিউ বা জরুরী অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি।

কর্নেল অলি বলেন, জনগণের উদ্দেশ্যে তিনি বিগত এক মাসের মধ্যে তিনবার কিছু পরামর্শ দিয়েছিলাম। এটা কারো বিরুদ্ধে কোন বক্তব্য ছিল না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনারা আমার বক্তব্যগুলি পড়েননি বা আমলে নেননি। এখন অর্থবৃত্তের কথা চিন্তায় না এনে জীবন বাঁচানোর চেষ্টা করেন। বেঁচে থাকলে অর্থের সংকট হবে না ইনশাআল্লাহ।

সমগ্র জাতির প্রতি তার বিনীত অনুরোধ সরকারের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত হবে না। বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দয়া করে অতি জরুরী না হলে নিজ ঘর থেকে বের হবেন না, পরিবারের কাউকে ঘর থেকে বের হতে দিবেন না।

কর্নেল অলি হতাশা প্রকাশ করে বলেছেন, দুঃখের বিষয় হলো জনগণ এখনও অবাধে চলাচল অব্যহত রেখেছে। যা করোনাভাইরাস ছড়ানোর জন্য সাহায্য করছে। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন। আপনার সামান্য অবহেলা অন্যের মৃত্যুর কারণ হতে পারে। যা একজন মানুষের জন্য কাম্য নয়। সকল প্রকার অনাচার-অত্যাচার, অবিচার, নগ্নতা, অসমাজিক কার্যকালাপ থেকে বিরত থাকুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.