মসজিদের ইমামের ঘর থেকে ২ টন পেঁয়াজ উদ্ধার

0

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া যতরকুল এলাকায় মসজিদের ইমামের ঘরে ও বারান্দায় মজুদকৃত ২ টন পেয়াঁজ উদ্ধার করেছে পুলিশ। রমজান উপলক্ষে বেশী দামে বিক্রয় করার জন্য এ পেঁয়াজ মজুদ করেছিল।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ হোসেন মজুদদার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে মজুদকৃত পেয়াঁজ বাজেয়াপ্ত করেন।

আজ বুধবার  (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশ চন্দনাইশ পৌরসভার যতরকুল শাহী জামে মসজিদের পার্শ্ববর্তী কক্ষ থেকে ৫০ বস্তা মজুদকৃত পেয়াঁজ উদ্ধার করেন। যার আনুমানিক ওজন ২ টন বলে জানিয়েছেন এস.আই মোজাম্মেল।

তিনি বলেন, মসজিদের মোয়াজ্জেম মাওলানা মাহামুদুল ইসলামের শালা সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামের বাঁচা মিয়ার ছেলে ব্যবসায়ী জহিরুল ইসলাম।

আগামী রমজান মাসে বিক্রয়ের জন্য মজুদ রাখা এ পেয়াঁজের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ব্যবসায়ী জহিরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

একইসাথে মজুদকৃত ২ টন পেয়াঁজ উদ্ধার করে বাজেয়াপ্ত করেন এবং বাজেয়াপ্তকৃত পেয়াঁজ গরিব দুস্থদের মাঝে বিতরণের সিদ্ধান্ত দেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.